1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 5:12 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

  • আপডেট টাইম : Sunday, April 1, 2018
  • 354

বাংলা ফটো নিউজ : কক্সবাজারের চকরিয়ায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। তাঁর নাম আবদুর রহিম (২১)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গত ২৬ মার্চ চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুর রহিমের বিরুদ্ধে মামলা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে ওই মামলায় আবদুর রহিমকে গ্রেপ্তার করতে র‍্যাব-৭-এর একটি দল ডুলাহাজারা এলাকা থেকে অভিযান চালায়। দলটি ঘটনাস্থলে পৌঁছালে রহিমের সহযোগীরা র‍্যাবের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটে। পরে র‍্যাব সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহিমকে উদ্ধার করে।

র‍্যাব সেখান থেকে একটি পিস্তল, তিনটি কার্তুজ ও গুলির দুটি খোসা উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews