1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 5:13 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : Sunday, April 1, 2018
  • 360

বাংলা ফটো নিউজ : জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রী জেসমিন আক্তারের (৩০) সঙ্গে প্রায়ই ঝগড়া হতো স্বামী আবুল কাশেমের। এর জেরে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন কাশেম।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন কথা জানিয়েছেন ঘাতক কাশেম। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ১১ মাস পলাতক থাকার পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় কাশেমকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (০১ এপ্রিল) দুপুরে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ এসব তথ্য জানান।

তিনি জানান, শনিবার (৩১ মার্চ) কাশেম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রায় ২৮ বছর আগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মৃত হাছেন আলী ফকিরের ছেলে আবুল কাশেমের সঙ্গে বিয়ে হয় জেলার ভালুকা উপজেলার সোয়াইল গ্রামের মৃত কাশেম আলী খানের মেয়ে জেসমিনের। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতেই থাকতেন কাশেম।

তবে তার জুয়া খেলার নেশা থাকায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। এ ঘটনার জেরে গত বছরের ৮ জুন নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন কাশেম। পরে জেসমিনের ভাই আজিজুর রহমান খান কাশেমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ১১ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এ মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন কাশেম। পরে শুক্রবার (৩০ মার্চ) রাতে উপজেলার মল্লিকবাড়ী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কাশেমকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews