1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 5:12 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

  • আপডেট টাইম : Monday, April 2, 2018
  • 377

বাংলা ফটো নিউজ : পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল হক পিন্টু (৩২) মারা গেছেন। সোমবার (২ এপ্রিল) ভোর পৌনে চারটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, সদরুল হক পিন্টুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ করছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা সকাল থেকে নাটোর-পাবনা ও কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড় অবরোধ করে রেখেছে।

সদরুল হক পিন্টু পাকশি ইউনিয়নের চর-রূপপুর তিনবটতলা গ্রামের আজাদ মালের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, আহত পিন্টুর কোমড়ে দু’টি গুলি বিদ্ধ হয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে চাপাতির গুরুতর আঘাত ছিল।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। সুরতাহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য রোববার (১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন গুলি ছুড়লে তিন রাউন্ড গুলি পিন্টুর শরীরে বিদ্ধ হয়। এরপর তাকে উপর্যুপরি রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে দ্রুত তাকে ঊদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামিম তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিন্টু মারা যায়।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ দেয়নি বা কাউকে আটক করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews