1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:36 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভার-ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

  • আপডেট টাইম : Thursday, March 17, 2022
  • 491

বাংলা ফটো নিউজ : নানা আয়োজনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাভার উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন। বুধবার (১৭ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে সেখানে সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেনসহ আরো অনেকে।

এসময় অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু-কিশোর উপস্থিত থেকে জাতির জনকের জন্মদিন পালন করেন। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে কেক কেটে বিতরণ করা হয়।

এছাড়া মুক্তিরমোড় এলাকায় বঙ্গবন্ধু চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাভার পৌর মেয়র হাজ্বী আব্দুল গণি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলসহ আরো অনেকে।

সাভার দক্ষিণপাড়া সমাজ উন্নয়ন কেন্দ্র (এসইউকে) সংগঠনের এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়।এতে ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটনসহ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের উদ্যোগে বাইপাইল এলাকায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এছাড়াও আশুলিয়া ইউনিয়ন পরিষদে কেক কাটার আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।

 

অন্যদিকে ধামরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে সংসদ সদস্য বেনজীর আহমেদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

দিবসটি উদযাপন উপলক্ষ্যে সাভার ও ধামরাই উপজেলায় দলীয় সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারিভাবে কেক কাটা র‍্যালি, আলোচনাসভা, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, আবৃত্তি ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews