1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:35 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ ঘোষণার প্রথম উদ্যোগ নেন এরশাদ

  • আপডেট টাইম : Thursday, March 17, 2022
  • 364

বাংলা ফটো নিউজ : স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বপ্রথম ‘জাতির পিতা’ ঘোষণার উদ্যোগ নিয়েছিলেন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) কদমতলীর শ্যামপুর বহুমুখী স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময় বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ ঘোষণার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তৎকালীন মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্যের বিরোধীতার কারণে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করা যায়নি। মৃত্যুর আগে জাতীয় সংসদের ভাষণে এ কথা জানিয়েছেন এরশাদ।

বাবলা বলেন, একটি বিশেষ গোষ্ঠী বঙ্গবন্ধুকে সব সময় ‘ব্র্যাকেটবন্দি’ করে রাখতে চায়। কিন্তু তারা ভুলে যায়, বঙ্গবন্ধু কোনো বিশেষ দলের নেতা নয়, তিনি সব বাঙালির, সারা বিশ্বের নিপীড়িত মানুষের কন্ঠস্বর।

শ্যামপুর বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাপার ৫৮ নং ওয়ার্ড সভাপতি সুলতানা আহমেদ লিপি, শিক্ষক চন্দন দাশ, অনিমেষ ঢালী, মাখন রায় ও মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews