1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:35 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ধামরাইয়ে জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার ছেলেকে মেয়রের ঘুষি

  • আপডেট টাইম : Thursday, March 17, 2022
  • 530

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে এক যুবককে ঘুষি মারার অভিযোগ উঠেছে মেয়রের বিরুদ্ধে। অনুষ্ঠানে খাবার কম হওয়ার খবর দিতে গিয়ে আব্দুর রাজ্জাক নামের এক যুবক মারধরের শিকার হন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনের সময় এঘটনা ঘটে। মেয়রের ঘুষি মারার পর ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে মারধর করেন।

মারধরের শিকার ওই যুবকের নাম আব্দুর রাজ্জাক। তিনি ধামরাইয়ের মুক্তিযোদ্ধা মৃত শামছুল ইসলামের ছেলে। তবে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও খাবার বিতরণের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। তবে খাবার বিতরণের সময় কম হয়। খাবার কম হওয়ার খবরটি মঞ্চে গিয়ে মেয়রকে জানানোর চেষ্টা করেন আব্দুর রাজ্জাক। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির তার ওপর চড়াও হন। কোন কথা বলার সুযোগ না দিয়ে তাকে ঘুষি মারেন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করেন।

১৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেখা যায় পাঞ্জাবি পরা আব্দুর রাজ্জাককে ধরে আছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার। সামনে থেকে মেয়র তাকে টানাহেঁচড়া করছেন এবং ঘুষি মারার চেষ্টা করছেন। পরে তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়।

ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি।

তবে জানতে চাইলে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা বলেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই। তবে একজনকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews