বাংলা ফটো নিউজ : পৃথক ঘটনায় সাভার ও ধামরাই থেকে চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে চার জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে সাভারের গেন্ডা এলাকায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাগর মিয়াকে (১৮) ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এ খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকা থেকে রাকিব হোসেন নামের (৩০) এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, রাকিব হোসেন মহাসড়কে ক্যাভার্ড ভ্যান চাপায় মারা গেছেন।
অপরদিকে ধামরাই উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ধামরাই থানা পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানা পুলিশ জানায়, তারা কিভাবে মারা গেছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Leave a Reply