1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:35 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপডেট টাইম : Sunday, March 20, 2022
  • 982

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলায় টিসিবির পণ্য সামগ্রী বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) দুপুরে তেঁতুলঝোড়া ও বনগাঁও ইউনিয়নে এই কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

 

ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান জানান, ঢাকা বিভাগে এবার ২৫ লক্ষ ৮২ হাজার নিম্ন আয়ের লোকজন কম মুল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। টিসিবির পণ্যর মধ্যে রয়েছে তেল, মশুর ডাল ও চিনি।

 

মঞ্জুরুল আলম রাজীব জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে এক কোটি স্বল্পআয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ধারাবাহিকতায় আজ সাভার উপজেলার তেঁতুলঝোড়া ও বনগাঁও ইউনিয়নে টিসিবির মাধ্যমে পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হলো।

 

তিনি আরো জানান, সাভার উপজেলায় সর্বমোট ১০,১৫০ জনকে এ সুবিধা দেওয়া হবে। প্রত্যেক নিম্নআয়ের পরিবারকে স্বল্পমূল্যে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ কেজি সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews