এম. এম হোসেন : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সাথে মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী এম ভি আশরাফউদ্দিন লঞ্চের সংঘর্ষে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। রোববার (২০ মার্চ) আনুমানিক দুপুর ২.১০ মিনিটে চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিলো। লঞ্চটি ডুবে যাওয়ার পর ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা কেউ নিশ্চিত করতে পারেনি।
দুপুর আড়াইটার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট।
লঞ্চ ডুবির খবর নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এছাড়াও ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে একটি এবং বন্দর থেকে আরেকটি ইউনিট পাঠানো ঘটনাস্থলে যাচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
Leave a Reply