1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:41 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবি: ৬ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Monday, March 21, 2022
  • 477

এম. এম হোসেন : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় চর সৈয়দপুর এলাকায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ মার্চ) দুর্ঘটনার পর লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে, দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

 

মৃত একজনের নাম জয়নাল আবেদিন (৫৫)। তিনি মুন্সীগঞ্জ ইসলামপুর এলাকার বাসিন্দা। তার আত্মীয় জহিরুল ইসলাম মুন্সি জানান, জয়নাল বালু ড্রেজিংয়ের ব্যবসা করতেন। সেই কাজেই নারায়ণগঞ্জ গিয়েছিলেন।

 

সদর নৌ-পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, ছয় জনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে তিন জন নারী, শিশু দুই ও অন্যজন পুরুষ।। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

 

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে ১৫০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন লঞ্চটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। লঞ্চটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি কেউ।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, দুপুরে এই দুর্ঘটনার পরই উদ্ধারকারী দল নিখোঁজদের উদ্ধারে কাজ করেছে।

 

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবুলাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews