1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:41 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় ২৬ শ্রমিকের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেট টাইম : Monday, March 21, 2022
  • 471

বাংলা ফটো নিউজ : বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন আশুলিয়ার আসকারী ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, ওই সময় কর্মবিরতির কারণ জানতে চাইলে শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার পরিচালক ও অ্যাডমিন ম্যানেজারকে মারধর করে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ স্বর্ণের চেন ছিনতাই করে পালিয়ে যান।

 

এরই মধ্যে, ২৬ জন শ্রমিককে অভিযুক্ত করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে মালিকপক্ষ। কারখানার পরিচালক আবু জাফর তুষার ও অ্যাডমিন ম্যানেজার মাসুম বিল্লাহ গতকাল রোববার রাতে এ অভিযোগ করেন।

এদিকে, এমন অভিযোগ প্রত্যাহারের দাবিতে আজ সোমবার সকালে ওই ২৬ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়েছেন। অভিযোগ প্রত্যাহার না করা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

 

শ্রমিকদের দাবি, বেতন না পেয়ে তাঁরা কর্মবিরতি পালন করলে মালিকপক্ষ তাঁদের হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতি দেখিয়েছে। এ ব্যাপারে শ্রমিকপক্ষ থেকেও শিল্প পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

আশুলিয়ার আউকপাড়া এলাকায় আসকারী ফ্যাশন লিমিটেড নামের ওই পোশাক কারখানাটিতে প্রায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। গত ৭ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন না পেয়ে শ্রমিকেরা কারখানায় কর্মবিরতি পালন করেন। এ সময় মালিকপক্ষ ১৬ মার্চ বেতন দেওয়ার কথা বললে শ্রমিকেরা তা মেনে নিয়ে কাজে যোগদান করেন। পরে ১৬ মার্চ বেতন না পেয়ে শ্রমিকেরা আবার কর্মবিরতি শুরু করলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাছে কর্মবিরতির কারণ জানতে চান।

মালিকপক্ষের দাবি, ওই সময় কথা কাটাকাটির একপর্যায়ে শ্রমিকেরা কারখানার পরিচালক এবং অ্যাডমিন ম্যানেজারকে মারধর কর নগদ অর্থ ও মোবাইল ফোনসহ স্বর্ণের চেন ছিনতাই করে পালিয়ে যান। পরে ২৬ জন শ্রমিককে আসামি করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করে মালিকপক্ষ।

কারখানাটির মালিক এমন অচলাবস্থা দূর করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews