1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:41 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ট্রেনের নিচে পড়ে নারী ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : Monday, March 21, 2022
  • 718

বাংলা ফটো নিউজ : কুষ্টিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে জয়নব নেছা (৫৫) নামে সাবেক সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জয়নব নেছা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের আহমদ আলীর স্ত্রী। তিনি পাটিকাবাড়ি ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য ছিলেন।

 

নিহতের ছেলে বলেন, আজ ডাক্তার দেখাতে রাজশাহীতে যাওয়ার জন্য পোড়াদহ রেলস্টেশন থেকে ট্রেনে উঠতে গিয়ে মা পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

 

এ বিষয়ে পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, সকাল ১০টার দিকে ওই নারী খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিকিৎসার জন্য ওই নারী রাজশাহী যাচ্ছিলেন বলে জানা গেছে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews