1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:36 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাজা শেষে মিয়ানমার থেকে ফিরছে অর্ধশত বাংলাদেশি

  • আপডেট টাইম : Wednesday, March 23, 2022
  • 374

বাংলা ফটো নিউজ : বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে মিয়ানমার সীমান্ত রক্ষীদের হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা শেষে দেশে ফিরছে অর্ধশত বাংলাদেশি নাগরিক।

 

এ উপলক্ষ্যে মিয়ানমারের মংডু টাউনশীপে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিজিপি’র মধ্যে পতাকা বৈঠক চলছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পতাকা বৈঠকে অংশ নিতে টেকনাফ থেকে মিয়ানমারের উদ্দেশ্য রওনা দিয়েছে বিজিবির একটি প্রতিনিধি দল।

বুধবার (২৩ মার্চ) সকাল ১০ টার দিকে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বিভিন্ন মেয়াদে সাজা শেষে তাদের ফেরত দিতে আগ্রহ প্রকাশ করে মিয়ানমার সীমান্ত রক্ষী পুলিশ (বিজিপি)। পরে বিজিবিও তৎপরতা শুরু করে। তাদের সঠিক পরিচয় যাচাই-বাচাই শেষে ফেরত আনা হচ্ছে।

২ বিজিবির উপ-পরিচালক লে. মুনতাসিম বিল্লাহ শাকিল বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনা প্রসঙ্গে প্রেন ব্রিফিং করা হতে পারে। বিকেল তিনটার দিকে টেকনাফের জালিয়াপাড়া জেটিঘাটে এটি অনুষ্ঠিত হবে। সেখানেই বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews