বাংলা ফটো নিউজ : একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালরাত্রিতে দেশের মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে ও শহীদদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে সাভার উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৫ মার্চ) রাতে সাভার উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে সাহিত্য সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মোমবাতি প্রজ্জ্বলনকালে এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
মোমবাতি প্রজ্জ্বলনের পূর্বে এবং শেষে সাভার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা ২৫ মার্চের জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজাহারুল ইসলাম সুরুজ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন
Leave a Reply