বাংলা ফটো নিউজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা দিয়েছে সাভার উপজেলা প্রশাসন।
আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা কমপ্লেক্স মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে, সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান, সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভন্ন শ্রেণিপেশার মানুষ। এছাড়া সাভার উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Leave a Reply