বাংলা ফটো নিউজ : সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। রোববার (২৭ মার্চ) দুপুরে সাভার উপজেলা মাঠে কৃষকদের মাঝে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের সময় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
ডা. এনামুর রহমান বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন ছাড়াই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। দেশের বিরুদ্ধে বিদেশে কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি আরো বলেন, আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদ প্রমুখ।
Leave a Reply