1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 2:43 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ৬ ভুয়া র‌্যাব গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, March 28, 2022
  • 519

বাংলা ফটো নিউজ : সাভারে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় তাদের কাছ থেকে নকল পিস্তল, ইউনিফর্ম, আইডি কার্ড ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

 

সোমবার (২৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৪। এর আগে, শনিবার (২৬ মার্চ) রাত ১২টার দিকে সাভারের কলমা এলাকার সিএন্ডবি রোড থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার সিদ্দিকুর রহমান ওরফে আবু বক্কর সিদ্দিক (৪০), কিশোরগঞ্জ জেলার দুলু মিয়া ওরফে দুলাল (৩৫), ফরিদপুর জেলার মো. রাসেল খাঁন (৩২), ময়মনসিংহ জেলার শাকিল (৩২), রফিকুল ইসলাম হৃদয় (২৭) ও কুমিল্লা জেলার মোবারক হোসেন (৩৭)।

 

র‌্যাব জানায়, গত ২৬ মার্চ রাতে সাভারের কলমা এলাকার সিএন্ডবি রোডের ওপর চেকপোস্ট বসিয়ে র‍্যাব পরিচয় দিয়ে ৭ থেকে ১০ জনের একটি চক্র বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৬ ভুয়া র‍্যাবকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ২টি খেলনা পিস্তল, ২ সেট ইউনিফর্ম, ৩টি নকল আইডি কার্ড, ২টি জ্যাকেট, ১টি হ্যান্ডকাপ, ১টি সিগন্যাল লাইট ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews