বাংলা ফটো নিউজ : সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে পৃথক ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেন স্বামী। পরে দুপুরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। কি কারণে এই হত্যাকান্ড খতিয়ে দেখছে পুলিশ ও তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছে।
অপরদিকে সাভারের বিরুলিয়ার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের ও কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এছাড়া সকালে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চরসঙ্গুর এলাকার নিজ বাড়ির পাশ থেকে ডোমরগাছে ঝুলন্ত অবস্থায় সাগর নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।অপরদিকে ঢুলিভিটা এলাকায় পৃথক ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
পরে মহদেহগুলোর ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তদন্তের পর এসব মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
Leave a Reply