1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 10:55 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

যেমন খুশি তেমন সেজে ফেঁসে গেলেন চা বিক্রেতা

  • আপডেট টাইম : Monday, April 2, 2018
  • 384

বাংলা ফটো নিউজ : স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজতে গিয়ে মামলায় ফেঁসে গেছেন বাদল শেখ নামে এক চা বিক্রেতা।

তিনি শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কান্দা ছিটপাড়ার ইন্না শেখের ছেলে। তার সঙ্গে সেলফি তুলে গ্রেফতার হয়েছেন তারাগঞ্জ উত্তর বাজার এলাকার মাহমুদুর রহমানের ছেলে আলমগীর কবির মিথুন।

সোমবার (০২ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত মিথুনকে আদালতে পাঠায় পুলিশ।

জানা গেছে, ২৮ মার্চ স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের আয়োজনে স্বাধীনতা দিবসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। এ সমাবেশে যেমন খুশি তেমন সাজের সুযোগ ছিল। তাতে কালো পোশাক পরে এবং একটি খেলনা অস্ত্র নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্য সেজেছিলেন বাদল শেখ। এসময় সমাবেশস্থলে তার সঙ্গে সেলফি তুলে আনন্দ করেন কয়েক যুবক। তাতেই বাধে বিপত্তি। ৩১ মার্চ নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) নুর উদ্দিন বাদী হয়ে বাদল ও সেলফি তোলার কারণে দুই যুবকের নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ওইদিন রাতেই মিথুনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, র‌্যাব সেজে সমাবেশে ভয়ভীতি প্রদর্শনের দায়ে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতার মিথুনের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে সমাবেশের প্রধান অতিথি বদিউজ্জামান বাদশা বলেন, মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠানে অনেকেই যেমন খুশি তেমন সেজে অনুষ্ঠানে এসেছিলেন। ওই যুবকটিও তেমনি ভাবেই আলাদা আনন্দ দিতে র‌্যাবের পোশাক পরে সেজেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews