1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 2:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

নকল ওষুধ কুরিয়ারের মাধ্যমে বাজারে, গ্রেপ্তার দুই

  • আপডেট টাইম : Thursday, March 31, 2022
  • 367

বাংলা ফটো নিউজ : রোগ থেকে মুক্তি পেতে যেই ওষুধ, সেই ওষুধ নিয়েও চলছে প্রতারণা। দেশের নামি কোম্পানিগুলোর ওষুধ নকল করে কুরিয়ারের মাধ্যমে তা বাজারে ছড়িয়ে দিচ্ছে প্রতারক চক্র। ঢাকা ও চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে অন্তত কোটি টাকা মূল্যের নকল ওষুধ।

 

গ্রেপ্তারকৃত দুইজনের মধ্যে গিয়াস উদ্দিন আহমেদ দর্শনার ‘ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস’ নামের একটি ভুয়া ওষুধ কারখানার মালিক। আর মো. আলী আক্কাস শেখ পাইকারী ওষুধ বিক্রেতা।

 

চুয়াডাঙ্গার এক প্রত্যন্ত গ্রামে রিতিমতো নকল ওষুধ কারখানা খুলে এই প্রতারণা করে আসছিলেন গিয়াসউদ্দিন। সেখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই নকল ওষুধ ছড়িয়ে দেয়া হতো সারাদেশের বাজারে।

 

আটা ময়দা আর মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ও রাসায়নিক মিশিয়ে তৈরি হতো মোনাস ১০-এর মতো ব্যয়বহুল ওষুধ, গ্যাস্ট্রিকের জনপ্রিয় ব্রান্ড পেন্টোনিক্সসহ নামী কোম্পানীর বিভিন্ন রকম ওষুধ।

 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গার নকল ওষুধের এই কারখানায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের একটি দল। পরে ঢাকা ও চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কারখানার মালিকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় প্রায় এক কোটি টাকা মূল্যের নকল মোনাস১০ ও পেন্টোনিক্স।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, চক্রটি চার বছরেরও বেশি সময় ধরে আয়ুর্বেদিক ওষুধ কারখানার আড়ালে নকল অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছিলো।

 

সহজেই যেন ভেজাল ওষুধ বাজারে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য ওষুধ কোম্পানী ও ফার্মেসীগুলোকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ফার্মেসিগুলো জানে কোনটি নকল আর কোনটি আসল ওষুধ।

এই নকল ওষুধের ব্যাপারে রোগীদেরও সচেতন হওয়ার পরামর্শ দেয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews