1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 8, 2026, 8:00 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

পুরো রমজানে ইফতার বিতরণ করবে সাভার উপজেলা ছাত্রলীগ

  • আপডেট টাইম : Sunday, April 3, 2022
  • 636

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী জনগণের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। এ ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে।

রোববার (৩ এপ্রিল) বিকেলে সাভার বাজার বাস-স্ট্যান্ড এলাকায় সিটি সেন্টারের সামনে এ ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এ কার্যক্রমের আওতায় পুরো রমজান জুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবীদের মধ্যে ইফতার বিতরণ করা হবে।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী জনগণের মধ্যে অনেক মানুষ সংকটে আছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি।

তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনও দুস্থদের মধ্যে ইফতার এবং বিভিন্ন খাদ্য সহায়তা দিচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অনুপেরনায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহযোগিতার পাশাপাশি মানবতার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী লিয়াকত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠননেতাকর্মীরা ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews