1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 2:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

  • আপডেট টাইম : Tuesday, April 5, 2022
  • 572

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় পেঁয়াজভর্তি একটি পিকআপ ভ্যান থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে সোমবার (৪ এপ্রিল) রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে তাদের আটক করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় জানা যায়নি।

 

জানা গেছে, মাদক কারবারিরা পেঁয়াজভর্তি পিকআপ ভ্যানে করে ইয়াবা বহন করছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জামগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পিকআপ ভ্যানে তল্লাশি করে পেঁয়াজের বস্তার ভেতর থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

 

এ সময় দুই মাদক কারবারিরাকে আটকসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। পরে রাতেই র‌্যাব সদস্যরা তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews