1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 2:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভার থানার কনফারেন্স রুমে শিশু বলাৎকার, কারাগারে আসামি

  • আপডেট টাইম : Tuesday, April 5, 2022
  • 444

বাংলা ফটো নিউজ : সাভারে থানার কনফারেন্স রুমে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে শেখ রস্তম আলী (৫৫) নামে থানার ঝাড়ুদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে বলাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন।

 

এর আগে গত ২৯ মার্চ বিকেলে সাভার মডেল থানার কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত শেখ রস্তম আলী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আরকান্দি গ্রামের নুরু আলীর ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে সাভার থানার ঝাড়ুদার হিসেবে কাজ করতেন।

 

ভুক্তভোগী পরিবার জানায়, ওই এলাকায় ৯ বছরের শিশু পরিবারের সাথে থেকে বসবাস করে আসছিল। গত ২৯ মার্চ বিকেলে থানার পাশে ঘোরাঘুরি করছিল ওই শিশু। এ সময় তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাভার মডেল থানার কনফারেন্স রুমে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে।

 

পরে ওই শিশু বাসায় গিয়ে ঘটনা খুলে বললে রাতেই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পরদিন আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

 

এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন বলেন, আসামিকে ১ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আবার আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে আসামিকে কারাগারে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews