1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 2:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সাভার হাইওয়ে পুলিশের পদক্ষেপ

  • আপডেট টাইম : Thursday, April 7, 2022
  • 495

বাংলা ফটো নিউজ : মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, সাভার হাইওয়ে থানা পুলিশের কোন সদস্য চাঁদা নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর এই তিনটি সড়কে যানবাহন চালকরা নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবেন। হাইওয়ে থানা পুলিশের কোন সদস্য বা কোন ব্যক্তি হাইওয়ে থানা পুলিশ পরিচয়ে কোন যানবাহন বা রিকসা থেকে চাঁদা তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

তিনি আরো বলেন, মহাসড়কে গাড়ি চললে হাইওয়ে পুলিশকে কোন চাঁদা বা মাসোহারা টাকা দিতে হয়না। কেউ টাকা তুললে বা চাইলে তিনি হাইওয়ে থানার ওসির মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান। এছাড়াও তিনি এই মহাসড়কে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে এবং চালকরা যাতে নির্বিঘ্নে গাড়ি চালাতে পারে সেই প্রতিশ্রুতি দেন।

 

এদিকে চাঁদা মুক্ত গাড়ি চলাচল করার প্রতিশ্রুতি দেওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর এই তিনটি সড়কে যানবাহন চালকরা সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews