1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় গ্যাস সংকটের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : Friday, April 8, 2022
  • 417

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার বিভিন্ন বাসা বাড়ির গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা। শুক্রবার (৮ এপ্রিল) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

এসময় বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহনকারীরা গ্যাসের অবৈধ সংযোগ বন্ধের অনুরোধ করেন। পাশাপাশি বৈধ গ্যাস সংযোগের দাবি জানান। গ্যাস সংকটের কারনে রান্না হয় না ফলে প্রায়ই না খেয়ে কাজে যেতে হয়েছে। আর এখন এই রমজান মাসে গ্যাস সংকটের কারণে শ্রমিকদের সন্ধ্যা রাতে এবং ভোররাতে খাবার না খেয়ে রোজা রাখতে হয়। অতীতে এরকম সংকট ছিল, কিন্তু এবারের সংকট অতীতকে অতিক্রম করেছে। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতিও জোর দাবি জানান তারা।

 

এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। তাদের দাবি এর সঙ্গে জড়িত রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশনের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী। যার ফলে শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে।

 

মানববন্ধনে এসময় গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স, স্বাধীন বাংলা গার্মেন্টস কর্মচারি ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন অংশগ্রহন করেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews