1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 8, 2026, 8:00 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : Friday, April 8, 2022
  • 516

বাংলা ফটো নিউজ : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা থেকে বামপন্থী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

 

এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা অবরোধের পর শিক্ষার্থীরা নিজ থেকেই অবরোধ তুলে নেন।

 

গত ৪ এপ্রিল খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাসিন্দা কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় নিজ ঘর থেকে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বকেয়া ফি-র টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছে অন্তু রায়। এই দায় রাষ্ট্রকে নিতে হবে বলে জানান তারা।

 

অবরোধ চলাকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাঈদ বলেন, একদিকে রাষ্ট্র উন্নয়নের ডামাডোল পিটাচ্ছে অন্যদিকে উন্নয়নের জাঁতাকলে পিষ্ট হচ্ছে নানা শ্রেণির মানুষ। একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে রিকশাচালক জরিমানা দিতে না পেরে আত্মহত্যা করছে আরেকদিকে অতিরিক্ত ফি-র জাঁতাকলে আত্মহত্যা করছে শিক্ষার্থীরা। এই যে প্রতিনিয়ত আত্মহত্যার মিছিল এটি রাষ্ট্রের ভঙ্গুরতার বহিঃপ্রকাশ। শিক্ষা সবার মৌলিক অধিকার, এটি রাষ্ট্রকেই বহন করতে হবে।

 

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম বলেন, এই রাষ্ট্র ব্যবস্থা অন্তু রায়ের মতো আরও অনেক শিক্ষার্থীদের আত্মহত্যার দিকে ধাবিত করছে। প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থায় বিভিন্নভাবে ফি-বৃদ্ধি প্রমাণ করছে শিক্ষাব্যবস্থা শুধুমাত্র উচ্চ শ্রেণির লোকদের জন্য। এটি স্বাভাবিক শিক্ষাব্যস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি বৃদ্ধি শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে। কুয়েটে অন্তু রায় আত্মহত্যা করেছে, আবার দেখা যাবে অন্য বিশ্ববিদ্যালয়েও আরেকজন আত্মহত্যা করেছে। এধরনের পরিস্থিতি যেন আর তৈরি না হয় এজন্য রাষ্ট্রকে আশু ব্যবস্থা নিতে হবে।

 

ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, “একদিকে সমস্তকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে সরকার উন্নয়নের গল্প শুনাচ্ছে। সেই উন্নয়নের জাঁতাকলে পরে কুয়েট শিক্ষার্থী তার ফি দিতে না পেরে আত্মহত্যা করেছে। কত বাজে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি; প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ফি দিতে না পেরে আত্মহত্যা করেছে। এটি এই রাষ্ট্রের জন্য চরম লজ্জার।

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ফি এমন করে বাড়ানো হচ্ছে যেখানে মেধাবী শিক্ষার্থীরা চান্স পেলেও পড়তে পারবে না। এরকম ফি দিতে না পেরে শিক্ষার্থীরা হতাশ হয়ে রাগে-ক্ষোভে আত্মহত্যা করছে। ১৩ বছরের দুঃশাসনের এই পরিণতি আজকের বাংলাদেশের। প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়গুলোতে নামে-বেনামে ফি বাড়ানো হচ্ছে। অনতিবিলম্বে এসব অতিরিক্ত ফি বাড়ানো বন্ধ করতে হবে।

 

কুয়েটে ডাইনিংয়ে না খেলেও ডাইনিং ফি পরিশোধ করতে হচ্ছে, সাভারে একজন রিকশাচালককে পুলিশ বিশ হাজার টাকা জরিমানা করলে রাগে-ক্ষোভে উপার্জনের কোনও পথ না পেয়ে ঐ রিকশাচালক আত্মহত্যা করেছে; শরীয়তপুরে একজন শিক্ষার্থী দু’শ টাকা ফি-র জন্য আত্মহত্যা করেছে। এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটেই চলেছে।

 

তিনি আরও বলেন, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এত বেশি টাকা খরচ করতে হচ্ছে, কিছুদিন পর দেখা যাবে পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য থাকবে না। কুয়েটের শিক্ষার্থী অন্তু রায়ের মতো আরেকজন শিক্ষার্থীর যদি আত্মহত্যার দিকে যেতে হয় তাহলে আমরা সকলে একসাথে এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করবো। স্বৈরাচার আইয়ুব-এরশাদকে ছাড়িয়ে গেছে এই শেখ হাসিনা। শিক্ষাক্ষেত্রের ফি বৃদ্ধির পাঁয়তারা বন্ধ না করলে আইয়ুব-এরশাদের মতো দেশ থেকে পালানোর জায়গা খুঁজে পাবেনা সরকার।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এবিষয়ে গণমাধ্যমকে বলেন, যারা মহসড়ক অবরোধ করেছিলো আমি তাদেরকে অনুরোধ করেছিলাম মহসড়ক ছেড়ে দিতে। রমজান মাসে মানুষজনের কষ্ট যেনো না হয়। শিক্ষার্থীরাও আমার কথা রেখেছে, তারাও তাদের কার্যক্রম শেষ করে নিজ থেকেই অবরোধ ওঠিয়ে নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews