1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:57 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ছুরিকাঘাতে যুবক জখম

  • আপডেট টাইম : Friday, April 8, 2022
  • 946

রোমান হোসেন : সাভারে পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আমিন (২২) নামের এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার সিআরপি রোডের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

 

পরে আহত আমিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানার এএসআই নাজমুল ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত আমিন ওই এলাকার মুন্সি মোল্লার ছেলে। সে শিমুলতলা এলাকার একটি টাইলসের দোকানের কর্মচারী।

 

প্রতক্ষ্যদর্শীরা জানায়, পৌর এলাকার শাহীবাগের নাঈম, পাপ্পু, হাবীব, মিলন ও মুন্নাসহ তার সহযোগীরা এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত। বিভিন্ন বিষয় নিয়ে আহত আমিনের সঙ্গে কিশোর গ্যাংয়ের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিআরপি রোডের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় পৌঁছলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিন ও তার দুই বন্ধু ইয়াসিন এবং সিফাতের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমিনের পেটে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে হত্যাচেষ্টা চালায়।পরে আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আমিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় আহতের শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাতের চিহ্নসহ তার পিঠে একটি ছুরি ঢুকানো অবস্থায় ছিল।

 

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews