1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:28 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবির দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : Monday, April 11, 2022
  • 861

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তন ব্যাচের দুই শিক্ষার্থীকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে মারধরের ঘটনায় থানায় মামলা না নেয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাবি শিক্ষার্থীরা। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মহাসড়কের আরিচা লেন বন্ধ করে দিয়ে কয়েক শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে আসে।

 

অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, দুপুরে সাভার উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাক্সিন দেয়াকে কেন্দ্র করে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কাজে সহায়তাকারী স্বেচ্ছাসেবকরা জাবির দুই শিক্ষার্থীর উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীরা থানায় মামলা করতে গেলে সাভার থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। এরই জেরে সাধারণ ছাত্রদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়লে ইফতারের পর পর মহাসড়কে অবস্থান নেয় কয়েক শতাধিক শিক্ষার্থী।

 

এসময় বিচারের দাবিতে প্রায় এক ঘণ্টা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শতাধিক আবাসিক ছাত্র।

 

মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মো. ইমন এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. মাজেদ। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। আহত অবস্থায় তাঁরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়েছেন এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews