1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ঈদকে ঘিরে স্বপ্ন দেখছেন সাভারের ক্ষুদ্র ব্যবসায়ীরা

  • আপডেট টাইম : Tuesday, April 12, 2022
  • 478

বাংলা ফটো নিউজ : করোনা কারণে দুই বছর কঠিন সময় পার করেছে সাভারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যবসায় টিকে থাকতে অনেকেই ঋণের বোঝা কাঁধে নিয়েছেন।

করোনার দুই বছর ব্যবসা করতে না পারলেও এবারের ঈদকে ঘিরে স্বপ্ন দেখছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিগত দিনের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠার প্রত্যাশা তাদের। মঙ্গলবার (১২ এপ্রিল) সাভারের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী আলাপকালে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।

 

গত দুই বছর করোনার কারণে লকডাউনে রমজান মাসে কোন অর্ডার ছিল না। শুধু তাই নয় সারা বছর স্কুলে ড্রেসের কাজ করতাম সেটিও বন্ধ ছিল। অথচ লকডাউনেও দোকান ভাড়া গুলো নিয়মিত দিতে হয়েছে ধারদেনা করে বললেন সাভার পৌরসভার ব্যাংক কলোনী মাদ্রাসা রোডে অবস্থিত ওমর ফ্যাশন টেইলার্সের স্বত্বাধিকারী মো: সুমন।

তিনি বলেন, গত দুই বছর করোনা আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আমার দীর্ঘ জীবনের ব্যবসায় এমন দুঃসময় কখনো আসেনি। ব্যবসা টিকিয়ে রাখার জন্য ঋণে জর্জরিত হয়ে গেছি। এবছর রমজানে মোটামুটি কাপড়ের অর্ডার আসছে। এটি অব্যাহত থাকলে কিছুটা ঋণ পরিশোধ করতে পারবো।

 

করোনা ও লকডাউনের কারণে বছরজুড়ে একেবারেই বেকার ছিলাম। ঋণ করে চলেছি। এখনও অনেক ঋণ রয়েছে বলে জানালেন সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার শাহজালাল মার্কেটের জুতা ব্যবসায়ী মোঃ হানিফ দুলাল। তিনি বলেন, করোনায় ফুটপাতের ব্যবসায়ীদের সবচেয়ে খারাপ সময় গেছে। ঐসময়টায় আমাদের দিন না খেয়ে কেটেছে। তবে দিন ফেরার আশায় নতুন করে শুরু করেছি। এই ঈদে ব্যবসা করে কিছুটা ঋণ শোধ করতে পারবো বলে তিনি জানান।

 

বেচাকেনা মোটামুটি হচ্ছে, মানুষ আসছে, এ রকম আসতে থাকলে ঈদের দিন পর্যন্ত ভালোই মুনাফা হবে। পরিবার নিয়ে শান্তিতে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারবো বলে জানান ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার ফুটপাতে তৈরি পোশাক বিক্রেতা আব্দুল আহাদ ও আক্তার হোসেন ।

তবে তারা বলেন, আমাদের চাহিদা কম, যেটুকু বিক্রি হচ্ছে খারাপ না, এটা আরও বাড়বে। গত দুই বছর করোনার কারণে ঋণ করে সংসার চালিয়েছি। ঋণের বোঝা নিয়ে চলছি। এই ঈদে ব্যবসা করে কিছুটা হলেও ঋণ শোধ দিতে পারবো। এবারের বেচাকেনা নিয়ে আশাবাদী বলে তারা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews