1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ফুটপাত নিয়ে সাবেক ও বর্তমান কাউন্সিলরের দুপক্ষের সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম : Thursday, April 14, 2022
  • 815

বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে মহাড়সক ও সওজের জমিতে অবৈধভাবে নির্মিত ফুটপাতের দখল নিয়ে সাবেক ও বর্তমান কাউন্সিলরের দুপক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সাভার পৌরসভার কার্যালয়ের সামনে অবস্থিত গেন্ডা বাজারে এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ সাভার মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে অবৈধভাবে মহাসড়ক ও সওজের জায়গায় স্থায়ী বাজার বসিয়ে চাঁদা আদায় করে আসছিল সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আয়নাল হক গেদু, আলমগীর হোসেন মাখন ও গোসত ব্যবসায়ী জাহাঙ্গীর হক। মহাসড়ক ও ফুটপাতে বাজার বসানোয় জনসাধারণের চলাচল করতে দুর্ভোগ পোহাতে হতো। তাই বুধবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনিসুজ্জামান খাঁন মুরাদের সহযোগিতায় ফুতপাত উচ্ছেদে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অন্যদিকে অভিযান শেষে ফুটপাত পুনর্দখল নিয়ে সাবেক ও বর্তমান কাউন্সিলরের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত পাঁচজন আহত হন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছে।

 

হামলায় আহত তরমুজ ব্যবসায়ী আলী হোসেন বলেন, উচ্ছেদ অভিযান শেষে তরমুজগুলো এক জায়গায় করছিলাম। এ সময় কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদের নেতৃত্বে রুবেল হাসান, সোহাগ, বাবুসহ অজ্ঞাত পরিচয় ১০-১২ জন লোক এসে আমাকে মারধর করে। তারা আমার ডিজিটাল মাপ যন্ত্রটি ভেঙে ফেলে। এ সময় অন্যরা এগিয়ে এলে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে তারা বাজারের ব্যবসায়ীদের মারধর, ভাংচুর ও লুটপাট চালায়।

 

অভিযোগ অস্বীকার করে অপরপক্ষের অভিযোগের বাদী রুবেল হাসান বলেন, জনগণের চলাচলের স্বার্থে বর্তমান কাউন্সিলরের সঙ্গে আমরা ফুটপাত উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছিলাম। তিনি বলেন, অভিযান শেষে হঠাৎ সাবেক কাউন্সিলরের ছেলে রাজীব, সুমন, সজীব, তানজিল ও আলীসহ অজ্ঞাতনামা ১০-১২ জন বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় আমি সোহাগ ও বাবুকে তারা কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে পুলিশ ও স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

এ ব্যাপারে বর্তমান কাউন্সিলর আনিসুজ্জমান খাঁন মুরাদ বলেন, অবৈধভাবে ফুটপাত ও মহাসড়ক দখল করে বাজার বসিয়ে চাঁদা আদায় করায় জনগণের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। তাই জনস্বার্থে রাস্তা পরিষ্কার করতে ফুটপাত উচ্ছেদে অভিযান চালানো হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজরা আমার সামনেই আমার লোকজনকে মারধর করেছে।

 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে যারাই ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি করে জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews