1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারের বিরুলিয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : Friday, April 15, 2022
  • 650

বাংলা ফটো নিউজ : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের আক্কাছ আলী (৬৫) নামে বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিবেশী মাহফুজ রানা ও তার সহযোগীরা। এসময় বাধা দিলে তার স্ত্রী রাহিমা খাতুনসহ ছোট ভাই প্রতিবন্ধী আসাদকেও পিটিয়ে আহত করে তারা।

 

এঘটনায় আহত আক্কাছ আলীর ছােটবোন হাসিনা বেগম বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে সাভার মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে আরো ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ করেন।

 

অভিযুক্তরা হলো- মাহফুজ রানা (৪৫), সালাম সিকদার (৪০), মোসা: পারভীন বেগম ওরফে বিবি (৩৫) ও মোসা: রেবেকা বেগম (৩৪)।

 

অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিবেশী মাহফুজ রানার সঙ্গে আক্কাছ আলীর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকালে প্রতিপক্ষ মাহফুজ রানা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আক্কাছ আলীকে রামদা দিয়ে তার মাথায় ও হাতে উপর্যপুরি কুপিয়ে জখম করে। এসময় বাধা দিলে আহতের স্ত্রী রাহিমা খাতুনসহ ছোট ভাই শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী আসাদকেও পিটিয়ে আহত করে তারা। আহতদের উদ্ধার করে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আক্কাছ আলীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

প্রতিবেশী মাহফুজ রানা ও তার সহযোগীরা আক্কাছ আলীকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। এছাড়া বসত বাড়ির দরজা জানালা ভাংচুরসহ একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থ নেওয়া হবে বলে জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews