1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াভহ আগুন

  • আপডেট টাইম : Friday, April 15, 2022
  • 678

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। কারখানায় আগুন লাগার খবর শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে কারখানাটির মালিক।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই কারখানাটিতে কাজ করে কয়েক হাজার শ্রমিক। সকাল থেকেই দুপুর ১২ টা পর্যন্ত কারখানায় উৎপাদন চলছিলো। পরে দুপুর আড়াইটার দিকে ভবনের সাততলায় ভয়াভহ আগুন লাগে। এসময় আগুনে পুড়ে যায় কারখানাটির অনেক পোশাক। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে সাভার, আশুলিয়ার চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কয়েক ঘন্টা চেষ্টায় বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে দমকলকর্মী ও শ্রমিকসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

আগুন লাগার খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কিভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ আহমেদ বলেন, কারখানাটিতে কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews