1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:56 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ৩টি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Sunday, April 17, 2022
  • 611

বাংলা ফটো নিউজ : সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি ইটভাটা বন্ধ করে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন। ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অভিযোগে তিন ভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আংশিক ভেঙে দেওয়া হয়েছে আরো দুইটি ইটভাটা।

শনিবার (১৬ এপ্রিল) সাভারের আমিন বাজার ও বলিয়ারপুর এলাকায় ইট ভাটার নবায়ন না থাকায় তিনটি ইট ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা এবং দুইটি ভাটার চুল্লিও আংশিক ভেঙে কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন।

 

অবৈধ ইটভাটা বন্ধে উপজেলার উত্তর কাউন্দিয়া এলাকায় এবিসি ব্রিক্স ও ভাকুর্তা এলাকায় বিএমসি ব্রিক্সের আংশিক ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আমিনবাজারের চানপুর এলাকায় এইচ‌এমবি, একেবি ও সোনার বাংলা ইটভাটাকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে গত কয়েক মাস আগেও সোনার বাংলা ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেগুলো বন্ধের নির্দেশ রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমিনবাজার এলাকায় এইচ‌এমবি, একেবি ও সোনার বাংলা ইট ভাটা মালিকদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এবিসি ও বিএমসি ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে অভিযানে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews