1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:56 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ঘাস কাটাকে কেন্দ্র করে আশুলিয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : Monday, April 18, 2022
  • 465

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন এলাকায় ঘাস কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘাস কাটাকে কেন্দ্র করে মিরের চানগাও এলাকার ফারুক সরদারকে ধারালো কাঁচি দিয়া কুপিয়ে জখম করে প্রতিবেশী হুমায়ুন মিয়ার ছেলে সজীব।

 

আহতের মেয়ে সুরমা আক্তার ও তার ছেলের বউ শিউলি বেগম বলেন, আশুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিরের চানগাও এলাকায় আমার বাবা ফারুক সরদারের রোপনকৃত ঘাস কাটতে গেলে প্রতিবেশী হুমায়ুন মিয়ার ছেলে সজীব আমার বাবাকে কে মারপিটসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে এলাকার লোকজন বাবাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে গিয়ে জানালে তারা আমাদের আগে বাবার চিকিৎসা এবং পরে আইনগত ব্যবস্থা নিতে বলেন। বর্তমানে আমার বাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুদ্বীপ কুমার গোপ জানান, এঘটনার খবর পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews