1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল পোশাক শ্রমিকের প্রাণ

  • আপডেট টাইম : Wednesday, April 20, 2022
  • 433

বাংলা ফটো নিউজ : সাভারে দ্রুত গতির একটি ড্রাম ট্রাক চাপায় আবু বক্কর সিদ্দিক নামের (২৮) এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় এঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, দুপুরে পোশাক কারখানায় যাওয়ার পথে পদ্মারমোড় এলাকায় একটি বেপরোয়া ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ি ড্রাম ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

 

এদিকে সংসারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুচিন্তায় পড়েছেন নিহতের পরিবার। তারা ওই গাড়ি চালকের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন। নিহত ওই পোশাক শ্রমিকের বাড়ি তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায়।

 

এবিষয়ে সাভার মডেল থানার হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, ঘাতক ড্রাম ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews