1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:57 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ধাইরাইয়ে বাস–প্রাইভেট কার সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম : Friday, April 22, 2022
  • 526

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আজ শুক্রবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর জয়পুরা বাসষ্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

 

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর জয়পুরা বাসষ্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপরে উল্টে যায় আর প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়। এসময় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারে থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হয়।

 

পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এঘটনায় মড়াসড়কে আধাঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews