1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:56 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় একই পরিবারের চার জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

  • আপডেট টাইম : Saturday, April 23, 2022
  • 508

বাংলা ফটো নিউজ : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় একই পরিবারের চার জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দূর্গাপুর এলাকায় এঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানায়, দূর্গাপুর এলাকার আশরাফের সাথে সালাম মন্ডলের জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। এর জের ধরে রাতে প্রতিপক্ষ আশরাফ, আরমান ও তাদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সালাম মন্ডলের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সালাম মন্ডলসহ তার ভাই কালাম, সেলিম ও তার ভাইয়ের স্ত্রী বিউটি বেগমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে কালাম ও সেলিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সেলিম ও তার স্ত্রী বিউটি বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

এদিকে প্রতিপক্ষের ভয়ে সালাম মন্ডলের পরিবার অসহায় হয়ে পড়েছে। চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার (ওসি) এসএম কামরুজ্জামান। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews