1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:56 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ঈদের দুই দিন সাভার, ধামরাই ও মানিকগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ

  • আপডেট টাইম : Wednesday, April 27, 2022
  • 693

বাংলা ফটো নিউজ : ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সাভার-ধামরাই-মানিকগঞ্জের সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সঞ্চালন পাইপলাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

 

মঙ্গলবাব (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো: সায়েম বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে জারীকৃত শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সাভারের আওতাধীন সকল শ্রেণির আবাসিক-শিল্পসহ ধামরাই ও মানিকগঞ্জের সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

তিনি বলেন, ঈদের সময়ে গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। তাই এসময়টা পাইপলাইনগুলোর সংস্কারকাজ করা সহজ হয়। সব বিষয়ে বিবেচনা করে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এ দুই দিন সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রচারে প্রচলিত মাইকিং এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গ্রাহকদের জানানো হবে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews