1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:07 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : Friday, April 29, 2022
  • 728

বাংলা ফটো নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আড়াইশ’ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন সরদার (বিপিএম, পিপিএম)।

ঈদ উপহার খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল ৬ কেজি, ডাল ১ কেজি, আলু ১ কেজি, পিঁয়াজ ১ কেজি, তেল আধা লিটার ও সেমাই চিনি।

 

খাদ্যসামগ্রী বিতরণ কালে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা প্রতি বছর দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। একটি পরিবার যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে উদ্দেশ্যেই আমাদের এই সল্প প্রয়াস।

 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো: আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এডমিন) আব্দুল্লাহিল কাফী (পিপিএম), সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ও পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews