1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:06 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে খোলা সয়াবিন তেলের কেজি ২২৫ টাকা

  • আপডেট টাইম : Friday, May 6, 2022
  • 874

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলার বিভিন্ন এলাকায় খোলা সয়াবিন তেলের দাম নিয়ে বাজারে অস্থিরতা বিরাজ করছে। সাভার নামা বাজার ও বাজার বাস স্ট্যান্ডসহ পৌরসভা এলাকার দোকানগুলোতে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল।

 

শুক্রবার (০৬ মে) দুপুরে উপজেলার বাজারগুলোতে খবর নিয়ে জানা গেছে, বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল মার্কেট থেকে উধাও। তবে খোলা সয়াবিন তেল অনেক বিক্রেতা ২১৫ থেকে ২২৫ টাকা কেজি দরে বিক্রি করছেন।

 

সাভার নামা বাজার মুদি পট্রির মেসার্স হেমন্ত বণিক স্টোর এর সত্বাধিকারী দিনেশ বণিক বলেন, গতকাল টেলিভিশনে দেখলাম তেলের দাম আবারো বারতি। আমরা খোলা সয়াবিন তেল ২০০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি।

 

মুদি পট্রির প্রাণকৃঞ্ঝ স্টোরের বরুন ঘোষ বলেন, পাম ওয়েল ১৮৫ টাকা এবং খোলা সয়াবিন তেল ২০৫ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে বাজারে ক্ষুদ্র, মাঝারি ও পাইকারি দোকানগুলোতে তেলের মজুত কম বলে দাবি এই ব্যবসায়ীর।

 

দুপুরে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে কোন প্রকার তেল নেই। তবে পৌরসভার ভাটপাড়া এলাকায় জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি জামে মসজিদ মার্কেটে খোলা সয়াবিন তেল ২২৫ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া আড়াপাড়া, সবুজবাগ, ব্যাংক কলোনী, কাতলাপুরসহ বিভিন্ন পাড়া-মহল্লার বিক্রেতারা খোলা সয়াবিন তেল ২১৫ থেকে ২২৫ টাকা কেজি দরে বিক্রি করছেন।

 

সাভার নামা বাজারের এক ক্রেতা বলেন, যে তেল দেখে গেছি গতকাল তা আজ বিক্রি হয়ে যাওয়ার কথা নয়। নিশ্চয়ই বেশি দামে বিক্রির জন্য ব্যবসায়ীরা মজুত করেছে।

 

সাভার পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের ক্রেতারা জানান, বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। তবে অনেক বিক্রেতা বেশি দামের আশায় সয়াবিন তেল মজুত করে রেখেছেন। বাজারে খুচরা ও পাইকারি বিক্রিতে অনেক তফাৎ দেখে ক্রেতারা তেল কিনতে হিমশিম খাচ্ছেন।

 

এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অতিরিক্ত দাম নিলে তাকে আইনের আওতায় আনা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews