1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:06 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

নিখোঁজ গৃহবধূর মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার

  • আপডেট টাইম : Saturday, May 7, 2022
  • 580

বাংলা ফটো নিউজ : নিখোঁজের দুইদির পর বুড়িগঙ্গা নদীর বছিলা ব্রিজ এলাকা থেকে নাসরিন আক্তার (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (০৬ মে) রাতে ওই গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করে আমিনবাজার নৌ-পুলিশ। সে রাজধানীর দারুসসালাম থানার বড়বাজার এলাকার মৃত হারুন মুন্সির মেয়ে এবং তার শ্বশুরবাড়ি একই থানার গাবতলী বর্ধনবাড়ি এলাকায়।

 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত নাসরিন তার স্বামীর সাথে রাজধানীর গাবতলী বর্ধনবাড়ি এলাকায় বসবাস করতেন। ঈদের আগে বাবার বাড়িতে বেড়াতে যান নাসরিন। পরে ঈদের দ্বিতীয় দিন (০৪ মে) বুধবার বিকেলে বাবার বাড়ি থেকে নাসরিন রিকশায় করে তার স্বামীর বাড়িতে ফিরছিলেন। এরপর পরিবারের সদস্যরা তার আর কোন খোঁজ পাননি।

 

এদিকে এক নারীর ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ খবরের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর বছিলা ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে আমিনবাজার নৌ-পুলিশ। নিখোজের দুইদিন পর নারীর মরদেহ উদ্ধারের খবর শুনে নাসরিনের পরিবারের লোকজন এসে তার মরদেহটি শনাক্ত করে।

 

নৌ-পুলিশের আমিনবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম সরদার নিখোঁজ নাসরিনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করবো। তবে এটি হত্যাকাণ্ড কিনা নিশ্চিত হওয়া যায়নি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews