1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:06 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চল

  • আপডেট টাইম : Sunday, May 8, 2022
  • 631

বাংলা ফটো নিউজ : ঈদের ৮ দিনের ছুটি শেষে আজ (০৮ মে) খুলেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তৈরি পোশাক কারখানাগুলো। পরিবারের সাথে ঈদুল ফিতর উদযাপন শেষে শ্রমিকরা গ্রামের বাড়ি থেকে আবার কর্মস্থলে ফিরে আসায় ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চল। সকাল থেকেই দেখা গেছে পোশাক শ্রমিকরা বিভিন্ন উপায়ে কর্মস্থল (কারখানায়) পৌঁছানোর সেই চিরচেনা দৃশ্য।

 

এবার পোশাক কারখানাগুলোর ঈদের ছুটির মেয়াদ আট দিন হওয়ায় শ্রমিকরা নিবিঘ্নে ঈদ উৎযাপন শেষ করে ঢাকায় ফিরেছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ছাট বড় মিলিয়ে তৈরি পোশাক কারখানা রয়েছে প্রায় দুই হাজারেরও বেশী। সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। পোশাক কারখানাগুলো খুলে দেওয়ায় পাশে থাকা চায়ের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকানও চালু করেছে দোকানিরা।এতে সাভার ফিরে পেয়েছে আবার আগের রূপ, কর্মচঞ্চল হয়ে উঠেছে শিল্পাঞ্চল।

 

শ্রমিকরা জানায়, এবার ঈদের ছুটি বেশী দিন হওয়ায় পরিবারের সাথে ভালোভাবে ঈদ উৎযাপন করে তারা আবারও কাজে ফিরেছেন।

 

পোশাক কারখানার মালিকরা বলছেন, দুই বছর করোনা ভাইরাস থাকার কারণে যে ক্ষতি হয়েছে তা এবার পুষিয়ে নিতেই কাজ শুরু করেছেন পুরোদমে। কারখানাগুলোতে কাজের অর্ডারও অনেক। তাই শ্রমিকদের দম ফেলার সময় নেই।

 

এদিকে আটদিন বন্ধ থাকায় অনেক পোশাক কারখানার চিত্র পাল্টে গেছে। বেশ কিছু কারখানায় শ্রমিকদের তীব্র গরম থেকে ফ্লোর ঠান্ডা রাখতে বিভিন্ন ফুল ও ফলের গাছ দিয়ে ছাদ বাগান করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews