1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:07 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে দুর্ধর্ষ চুরি

  • আপডেট টাইম : Monday, May 9, 2022
  • 1023

বাংলা ফটো নিউজ : সাভারে অভিনব কৌশলে ভেন্টিলিটার ভেঙ্গে পলাশ ইলেকট্রনিক্স নামে যমুনা এবং ভিভোর একটি শোরুমে চুরি হয়েছে। রােববার (০৮ মে) দিবাগত রাতের কোনো এক সময় পৌরসভার ছায়াবিথী এলাকার হাজ্বী সেলিমের পাঁচ তলা ভবনের নিচ তলায় দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় চুরির বিষয়টি উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন শোরুম মালিক মো: সালাউদ্দিন পলাশ।

 

পলাশ ইলেকট্রনিক্সের মালিক মো: সালাউদ্দিন পলাশ জানান, শোরুমের তালা অক্ষত অবস্থায় আছে। দুর্বৃত্তরা বাহির থেকে ভবনের ভেন্টিলিটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে আজ সকাল ১০টায় তালা খুলে শোরুমের ভিতরে প্রবেশ করে দেখেন ভবনের ভেন্টিলিটার ভেঙ্গে ২২টি মোবাইল ফোন (আনুমানিক মূল্য সাড়ে তিন লক্ষ টাকা), সিসি ক্যামেরার ডিভিআর, ব্যাংক চেক বই, বকেয়া হিসাব খাতা ও ক্যাশ বক্সে থাকা নগদ ২১ হাজার টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তিনি চুরির ঘটনা উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

 

এঘটনায় স্থানীয়রা জানায়, যেভাবে চোর ভেন্টিলিটার ভেঙ্গে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি করেছে, এ থেকে ধারণা করা হচ্ছে এটি ছিল পূর্বপরিকল্পিত। এমনকি চুরির আগে বেশ ভালোভাবেই ঘটনাস্থল রেকি করা হয়।

 

এদিকে দুর্ধর্ষ চুরির ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশসহ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews