1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:07 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই নারী

  • আপডেট টাইম : Wednesday, May 11, 2022
  • 567

বাংলা ফটো নিউজ : সাভারে রান্নার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন দুই নারী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার (১১ মে) দুপুর ১২ টার দিকে সাভার মডেল থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনীর পাশের দারোগ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

দগ্ধ একজন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার সজারিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী সেলিনা বেগম (৬৫)। সে সাভারে তার মেয়ের বাসায় বেড়াতে আসেন গত এপ্রিল মাসে। অপরজন মিতু আক্তার টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা। সে তার স্বামীর সাথে ওই বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

 

এলাকাবাসী জানায়, হঠাৎ দুপুর ১২ টার দিকে বিকট শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থল গিয়ে দেখেন স্থানীয় দারোগ আলীর বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে বাড়ির ভাড়াটিয়া সেলিনা ও মিতু নামের দুই নারী দগ্ধ হয়েছেন। পরে স্থানীযরা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহার বলেন, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। সেলিনার শরীরের ৭৫ শতাংশ ও মিতুর ৩০ শতাংশ পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews