1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:06 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীর ভাঙল দুর্বৃত্তরা

  • আপডেট টাইম : Friday, May 13, 2022
  • 490

বাংলা ফটো নিউজ : সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। বৃহস্পতিবার (১৩ মে) রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা ওই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ ঘটনায় প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি ৪৫ শতাংশ জমির ওপর নির্মিত হলেও এখন পর্যন্ত দুর্বৃত্তরা ২০ শতাংশ দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে চাঁদা তুলছে বলেও জানান তারা।

 

এদিকে সীমানা প্রাচীর ভেঙে নতুন করে দুর্বৃত্তরা আবারও দোকানপাট তুলবে বলে আশঙ্কা করছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।

 

তবে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর ভাঙচুরের বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

 

এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews