1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 4:16 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রপ্তানিতে বড় ভূমিকা রাখছে হ্যান্ডিক্রাফট!

  • আপডেট টাইম : Sunday, May 15, 2022
  • 620

বাংলা ফটো নিউজ : হ্যান্ডিক্রাফট রপ্তানি নতুন নয়। তবে দিন দিন দেশ থেকে এ পণ্য রপ্তানি বাড়ছে। ঐতিহ্যগতভাবে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যেসব পণ্য তৈরি হয়, তার প্রচার প্রচারণা না থাকায় এ শিল্পের সঙ্গে জড়িত কারিগররা হারিয়ে যাচ্ছেন।

 

এ ব্যপারে সাভার পৌরসভার জামসিং এলাকার কেএইচএ হ্যান্ডিক্রাফটের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এ খাতে খুব কম বিনিয়োগ করা লাগে। এছাড়া বড় ধরণের মেশিনেরও দরকার হয় না। তাই আমাদের যে জনশক্তি আছে তাকে কাজে লাগিয়ে এ খাতকে এগিয়ে নেওয়া সম্ভব।

 

তিনি আরো বলেন, আমাদের দেশে হ্যান্ডিক্রাফটের সম্ভাবনা অনেক। কারণ, এখানে অল্প টাকায় দক্ষ শ্রমিক পাওয়ার সুযোগ রয়েছে। ফলে দেশের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণে হ্যান্ডিক্রাফট বিদেশে রপ্তানি করা সম্ভব।

 

তবে আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্য পরিচিত করার জন্য যে ধরণের উদ্যোগ নেওয়া দরকার সে ধরণের উদ্যোগের অভাব আছে বলে তিনি মনে করেন।

 

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় অর্ধশতাধিক দেশে হ্যান্ডিক্রাফট রপ্তানি করেন বাংলাদেশের রপ্তানিকারকরা। সাধারণত, বাংলাদেশ থেকে পাটের তৈরি পণ্য, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ধরণের বাস্কেট, ফ্লোর কাভারিংয়ের ম্যাট বা কার্পেট, নকশি কাঁথা ও নকশি বেডশিট এবং পুনপক্রিয়াকরণের মাধ্যমে তৈরি কিছু পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews