1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 1:07 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে সাকিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম : Tuesday, May 17, 2022
  • 792

বাংলা ফটো নিউজ : সাভারে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনে নিহত শিক্ষার্থীর সহপাঠী ও পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন।

 

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানায়, চলতি বছরের ১৭ মার্চে সাভারের কোটাপাড়া নগরকোন্ডা এলাকার কাঞ্চন মিয়ার ছেলে আমিনবাজারের মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব আল হাসানকে (১৮) পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ সেফটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখেন হত্যাকারী পিয়াস, নাবিন ও ইমন। পরে সাভার থানায় অভিযোগ হলে পুলিশ নিহত ওই শিক্ষার্থীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কির ভিতর থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

 

এঘটনায় নিহতের পরিবার সাভার মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিয়াস ও ইমনকে গ্রেপ্তার করেছে। এ মামলায় দুই হত্যাকারী গ্রেপ্তার হলেও অন্যতম আসামী নাবিন এখনো পলাতক রয়েছে। নাবিনকে গ্রেপ্তার ও আসামীদের দ্রুত ফাঁসির দাবিতে আজ আমিনবাজারে মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।

 

মানববন্ধনে নিহতের পরিবার ও তার সহপাঠীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews