1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 4:18 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • আপডেট টাইম : Tuesday, May 17, 2022
  • 641

বাংলা ফটো নিউজ : সাভারে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ র‌্যালির আয়োজন করে ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার সঞ্চালনায় এবং সহ-সভাপতি মাহবুবা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব বলেন, কিছু কিছু প্রত্যাবর্তন ইতিহাসে লেখা থাকে। কারো কারো ফিরে আসা মহাকালের নিয়মে ঘটে। কোনো কোনো ব্যক্তির উপস্থিতিই হয়ে ওঠে পুরো জাতির জাতীয় জাগরণের আলোকবর্তিকা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমনই একজন ব্যক্তিত্ব, যার প্রত্যাবর্তনের সাথে সাথে ঝিমিয়ে পড়া বাঙালি জাতি অদম্য শক্তিতে জেগে ওঠে। ‘৭৫ এ সপরিবারে বঙ্গবন্ধকে হত্যার পরে ১৯৮১ সালের ১৭ মে প্রায় ছয় বছর নির্বাসন শেষে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখেন। মূলত আজকের আধুনিক বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছে ঠিক তখনই।

 

আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জিত সাহা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন প্রমুখ সহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত সকল ইউনিট, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews