1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

  • আপডেট টাইম : Thursday, May 19, 2022
  • 623

বাংলা ফটো নিউজ : সাভারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই নারীর একজন সেলিনা বেগম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৮ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার সজারিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

 

এর আগে গত বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনীর পাশের দারোগ আলীর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস লাইনের লিকেজ থেকে রান্না ঘরে গ্যাস জমে ছিল বলে জানা গেছে। এতে সেলিনা বেগম ছাড়াও দগ্ধ হন মিতু আক্তার নামের আরো এক গৃহিনী। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

স্থানীয়রা জানান, দারোগ আলীর বাড়ির ওই ভাড়াটিয়ারা রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। ঘটনার দিন গ্যাসের গন্ধ পেয়ে দগ্ধরা রান্না ঘরে ঢুকে কিছু বুঝে উঠার আগেই অটো চুলা জ্বালিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে বন্ধও করে দেয়। কিন্তু ততক্ষণে ঘরের ভিতরে জমা গ্যাসে আগুন লেগে তাদের শরীর পুড়ে যায়। তাতক্ষণিক ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

 

শরীরে ৭০ শতাংশ পোড়া নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে টানা সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যু হয় সেলিনা বেগমের।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews