1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 4:17 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় সপ্তাহ না যেতেই ফের অবৈধ গ্যাস-সংযোগ!

  • আপডেট টাইম : Thursday, May 19, 2022
  • 534

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একই স্থানে সপ্তাহ না যেতেই ফের অবৈধ গ্যাস-সংযোগ স্থাপনের ঘটনায় অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মে) আশুলিয়ার কাঠগড়া মোল্লাবাড়ি ও পোলানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

জানা গেছে, দুই সপ্তাহ আগেও একই এলাকায় একই স্থানের অবৈধ গ্যাসসংযোগ দিনভর বিচ্ছিন্ন করেন তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু রাতের আঁধারে ফের অবৈধ গ্যাস-সংযোগ স্থাপন লাগিয়েছেন অসাধু ব্যক্তিরা।

 

এ ব্যপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, আমরা রোজার শেষের দিকে এই লাইনগুলো বিচ্ছিন্ন করেছিলাম। একই লাইন ফের বিচ্ছিন্ন করতে হচ্ছে। আশুলিয়ার কাঠগড়ার মোল্লাবাড়ি ও পোলান বাড়ি এলাকায় ১ কিলোমিটার জুড়ে অবৈধভাবে নেওয়া প্রায় ৩ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েক শত গজ পাইপ জব্দ করা হয়। এছাড়া আমরা অবৈধ গ্যাস-সংযোগকারীদের বিরুদ্ধে যত রকম আইনি ব্যবস্থা আছে, আমরা নিচ্ছি। যেন কেউ অবৈধ গ্যাস-সংযোগ আর নিতে না পারে।

 

অভিযানে এ সময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আনিসুজ্জামান ও আব্দুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews